,

বিজিএমইএ’র আবেদনের শুনানি ৫ অক্টোবর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন সরাতে এক বছর সময় চেয়ে করা আবেদনের ওপর শুনানি ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বিজিএমইএ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সোমবার এ আদেশ দেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগে আবেদনটি শুনানির জন্য এ তারিখ ধার্য করা হয়েছে।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিজিএমইএর পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম।

আদেশের পর ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম সাংবাদিকদের জানান, এ সময় পর্যন্ত বিজিএমইএ ভবনে সংঠনটির কার্যক্রম পরিচালনা করা যাবে।

গত ১২ মার্চ হাতিরঝিল এলাকা থেকে বিজিএমইএ ভবন সরাতে ছয়মাস সময় বেঁধে দিয়েছিলেন আদালত। সেই হিসাবে আজ ১১ সেপ্টেম্বর সময় শেষ হয়।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত