,

প্রথম টেস্টে বিশ্রামে সাকিব, ফিরতে পারবেন দ্বিতীয় টেস্টে

news-image

স্পোর্টস ডেস্ক : বিষয়টি বেশ আলোচনায় গতকাল রোববার থেকেই। টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিশ্রাম চাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাবর চিঠিও দিয়েছেন তিনি। সাকিবের এই আবেদনে সাড়া দিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম জানিয়েছেন, প্রথম টেস্টে খেলবে না সাকিব। তবে সে যদি চায় দ্বিতীয় টেস্টে ফিরতে পারবে।

কেন সাকিবকে বিশ্রাম দেওয়া হয়েছে? এ ব্যাপারে বিসিবির এই পরিচালক বলেন, ‘সাকিব আমাদের সেরা ক্রিকেটার। আমরা চাই না চোটে আক্রান্ত হোক। সে বিবেচনায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

এ বছর টেস্ট ক্রিকেটে সাকিবের পারফম্যান্স ছিল খুবই ভালো। ৭ টেস্টে ব্যাট হাতে করেছেন ৬৬৫ রান, উইকেট নিয়েছেন ২৯টি। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দুই বিভাগেই ভালো খেলেছেন তিনি। তাঁর অসাধারণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়েছে বাংলাদেশ।

আগামী ১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত