,

আবারও বাড়লো স্বর্ণের দাম

news-image

নিউজ ডেস্ক : এক মাসের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে আবারও দেড় হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে।

সোমবার থেকে সারা দেশে এই দামবৃদ্ধি কার্যকর হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

সমিতির সাধারণ সম্পাদক দিলীপকুমার আগরওয়ালার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৯৯০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা।

বর্তমানে স্বর্ণের দোকানগুলোতে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৪০ হাজার ৮২৪ টাকায়, আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ২৬ হাজার ২৪৪ টাকায় বিক্রি হচ্ছে।

দরবৃদ্ধির ফলে প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণ এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের এক হাজার ৩৪১ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ৫৮৩ টাকা দাম বাড়বে।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।এর আগে গত ১২ আগস্ট স্বর্ণের দাম ভরিপ্রতি এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট