,

বিপাশা আইটেম গানে নাচবেন, তবে…

news-image

বিনোদন প্রতিবেদক : শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ ছবিতে আইটেম গানে নাচের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন বিপাশা কবির। এরপর অসংখ্য ছবিতে আইটেম গানে অংশ নিয়ে আইটেম গার্লের খ্যাতি পান তিনি।

ছবির আইটেম গানে অংশ নেওয়ার পাশাপাশি চলচ্চিত্রে নায়িকা হিসেবেও অভিনয় করেছেন বিপাশা কবির। তবে অনেকদিন ধরে বিপাশা কবিরকে নতুন ছবির আইটেম গানে দেখা যাচ্ছে না।

এর কারণ কী জানতে চাইলে বিপাশা কবির বলেন, ‘আমি এখন চলচ্চিত্রে অভিনয় করছি। এটাই আমার জীবনের প্রথম স্বপ্ন ছিল। আইটেম গানে পারফর্ম করে আমি পরিচিতি পেয়েছি। এটাও কখনো আমি ছাড়তে চাই না। তবে এখানে আমার কিছু শর্ত আছে। আমি আইটেম গানে ভিলেন চাই না। মানে হলো, ভিলেন নয়, হিরোর সঙ্গে আইটেম গানে আমি নাচতে চাই। গানের কথা ও শিল্পী আমার ভালো লাগতে হবে। আগে আমাকে আইটেম গানের জন্য যে পোশাক পরতে দেওয়া হতো সেটাই আমি পরতাম। এখন সেটা চাই না। পোশাক আমি আমার পছন্দ অনুযায়ী পরব।’

এ বিষয়ে বিপাশা আরো বলেন, ‘এ ছাড়া আমার ছবির পরিচালককেও অনেক ভালো হতে হবে। এসব শর্তে রাজি হয়ে যদি কেউ আমাকে আইটেম গানে পারফর্ম করতে বলে, আমি অবশ্যই করব। এর বাইরে নয়।’

নায়িকা হিসেবে বিপাশা কবিরের যাত্রা শুরু হয় ‘গুণ্ডামি’ ছবি দিয়ে। এখানে শাহ রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এরপর ‘খাস জমি’ নামের একটি ছবিতেও অভিনয় করেন তিনি। এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সাইমন সাদিক। সাইমন সাদিকের সঙ্গে নতুন আরেকটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন বিপাশা। সায়মন তারিক পরিচালিত ছবিটির নাম ‘রোড নাম্বার সেভেন’।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত