,

দলে ফিরলেন ডি ভিলিয়ার্স-স্টেইন

news-image

স্পোর্টস ডেস্ক : এবি ডি ভিলিয়ার্স এবং ডেল স্টেইনের মতো তারকা ক্রিকেটাররা দলে ফেরায় দারুণ উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার নতুন কোচ ওটিস গিবসন। তাদের মতো সুপারস্টারদের সঙ্গে কাজ করার বিষয়ে কোচ হিসেবে যোগদানের আগেই উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা গিবসন।

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলমান সিরিজে লর্ডসে তৃতীয় ও শেষ ম্যাচের দ্বিতীয় দিন স্কাই স্পোর্টসের সাথে নিজের নতুন দল নিয়ে কথা বলেন গিবসন।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে চুক্তি বদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অলরাউন্ডার। প্রোটিয়া বস হিসেবে তার প্রথম এসাইনমেন্ট হবে নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। টাইগারদের বিপক্ষে সিরিজের প্রস্তুতি দিয়ে চলতি মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

গিবসন বলেন,‘বিশ্বকাপের এখনো দুই বছর বাকি থাকলেও এ নিয়ে ইতোমধ্যেই অনেক বেশি আলোচনা হচ্ছে। আমরা যদি এ সময়ের মধ্যে সবকিছু এবং জয় ও ক্রিকেটের প্রতি নজর থাকা খেলোয়াড়দের পাই, তবে আমার বিশ্বাস আগামী দুই বছরে বিশেষ কিছু করার সুযোগ আমাদের থাকবে। ’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে