,

সরকারি চাকরি পেলেন দৃষ্টি হারানো সিদ্দিকুর

news-image

নিউজ ডেস্ক : ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে দৃষ্টি হারানো সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে সরকারি চাকরি দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীন সরকারি এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে ‘টেলিফোন অপারেটর’ পদে তাকে চাকরি দেয়া হয়।এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১ আগস্ট সিদ্দিকুরকে সরকারি চাকরি দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে।

এক পর্যায়ে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের আঘাতে গুরুতর আহত হন সিদ্দিকুর। এরপর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তত্ত্বাবধানে সিদ্দিকুরের চিকিৎসার খরচসহ সার্বিক দায়িত্ব নেয় সরকার।

তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের চিকিৎসায় ভারতের চেন্নাইয়ের একটি চক্ষু হাসপাতালে সরকারি খরচে তার চিকিৎসা করা হয়। কিন্তু তার দু’চোখের দৃষ্টিশক্তি ফেরেনি।

এমন অবস্থায় সিদ্দিকুরকে সরকারি চাকরি দেয়ার ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী