,

ইতিহাস গড়লেন অ্যান্ডারসন

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইংলিশ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ক্রেইগ ব্রাথওয়েটকে বোল্ড করে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

১২৯ টেস্টে এখন পর্যন্ত তার উইকেট সংখ্যা ৫০১। উইকেটের বিচারে তার ওপরে রয়েছেন মুত্তিয়া মুরলিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), অনিল কুম্বলে (৬১৯), গ্লেন ম্যাকগ্রাথ (৫৬৩) ও কোর্টনি ওয়ালশ (৫১৯)।

ইংলিশ বোলারদের মধ্যে অ্যান্ডারসনের পেছনে রয়েছেন তার নতুন বলের সঙ্গী স্টুয়ার্ট ব্রড, ১০৯ টেস্টে ৩৮৬ উইকেট এবং এরপরই স্যার ইয়ান বোথাম ১০২ টেস্টে ৩৮৩ উইকেট।

বৃষ্টি বিঘ্নিত টেস্টে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা অলআউট হয় মাত্র ১২৩ রানে। জবাবে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৯৪ রানে। ৭১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৯৩ রান তুলেছে ক্যারিবীয়রা।

এ জাতীয় আরও খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর