,

বিপিএলে সিলেটে নাসির

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের গত আসরে সাকিবের সঙ্গে ঢাকা ডাইনামাইটসের হয়ে মাঠ কাঁপিয়েছেন নাসির হোসেন। তবে এবার ঢাকা ছেড়ে সিলেটে পাড়ি জমালেন জাতীয় দলের এ তারকা ক্রিকেটার।

নতুন রুপে বিপিএলে ফেরা সিলেট সিক্সার্সের জার্সি গায়ে এবার মাঠে নামবেন তিনি।
নাসিরের দলে অন্তুর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফ্রাঞ্চাইজির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ। গত আসরে অংশ না নেয়া সিলেটের এবার মালিকানায় পরিবর্তন এসেছে। পরিবর্তন করা হয়েছে দলের নামও। নতুন নাম ‘সিলেট সিক্সার্স’। দলের দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রীর ছেলে ও ক্রীড়া সংগঠক শাহেদ মুহিত।

অন্যদিকে আইকন প্লেয়ার হিসেবে সিলেট বেছে নিয়েছে হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। এছাড়াও গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকেও দলে নিয়েছে সিলেট। নাসির, সোহান ছাড়াও সিলেট নিজেদের দলে টেনে নিয়েছেন গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলা স্পিনার তাইজুল ইসলামকে।

আর বিদেশি ক্রিকেটারের মধ্যে ইতোমধ্যে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, লিয়াম ডসন, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারদের মতো ক্রিকেটার দলে অন্তর্ভুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট সিক্সার্স। দেশি ক্রিকেটারের মধ্যে অলক কাপালি, আবুল হাসান রাজুকেও দলে নিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী