,

প্রতিবন্ধীদের সঙ্গে সুজানের ঈদ

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে মডেল ও অভিনয়শিল্পী সুজানে জাফরের বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় আড়াই বছর আগে। এরপর থেকে সুজানে জাফর নিজের ভালো লাগা কিংবা মন খারাপের সময়গুলো কাটান শিশুদের সঙ্গে। তারা সবাই প্রতিবন্ধী। বাদ দেন না ঈদের দিনও। চলে যান সেখানে। এবার কোরবানির ঈদ করেছেন প্রতিবন্ধী শিশুদের সঙ্গে।

সুজানে জাফর জানান, উত্তরার ৯ নম্বর সেক্টরে চেশার হোমে তিনি নিয়মিত যান। ভেবেছিলেন এবার ঈদে এখানে শিশুদের জন্য খাসি কোরবানি দেবেন। না, পরে গরু কেনার জন্য এই হোমের কর্মকর্তাদের টাকা দেন। সকালেই গরু কোরবানি আর মাংস কাটা শেষ হয়ে যায়। তিনি যান দুপুরে। এরপর এই শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন, বিকেলটা তাদের সঙ্গে কাটিয়েছেন।

সুজানে আরও জানান, এবার ঈদে তিনি মাত্র দুটি নাটকের কাজ করেছেন। একটি অপূর্বর সঙ্গে ‘উড়নচণ্ডী’, আরেকটি ইরফান সাজ্জাদের সঙ্গে ‘শ্যাডো অব লাভ’। মাত্র দুটি কেন? সুজানে বললেন, ‘ইতালি গিয়েছিলাম। ওখানে পালেমো শহরে আমার ভাই থাকেন। ভাবির বাচ্চা হয়েছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে এসেছি। আবার যাব। ভাবির নিউমোনিয়া হয়েছে। তাই যেতে হবে। অফার তো অনেক আছে, কিন্তু এসব কারণে নাটকের কাজ তেমন করতে পারছি না।’

আবার বিয়ের ব্যাপারে কিছু ভেবেছেন? সুজানে বললেন, ‘আমি কিন্তু সংসার করতে চাই। আমি সংসারের জন্য পাগল। কিন্তু কপাল খারাপ হলে যা হয়! তাই এবার আর নিজে ঝুঁকি নিতে চাচ্ছি না। পরিবারকে বলেছি। তারাই দেখছেন। ভেবেছি প্রবাসী পাত্রকে বিয়ে করব। বিয়ের পর বিদেশে চলে যাব। দেশে থাকতে ইচ্ছা হচ্ছে না।’

সম্প্রতি ব্যবসার সঙ্গে যুক্ত হন সুজানে জাফর। বুটিকের ব্যবসা। বললেন, ‘পরিচিত একজনের সঙ্গে ব্যবসা শুরু করেছিলাম। অভিজ্ঞতা একেবারেই ভালো না। তাই ভেবেছি, এরপর আর কারও সঙ্গে নয়, একাই ব্যবসা করব।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা