,

এবার হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে বাধা নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতের নির্দেশে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি সরিয়ে নেয়াতে এবার সেখানে কাঁচা চামড়া প্রবেশে বাধা দিবে না প্রশাসন। গতবার হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেয়া না হলেও এবার তাতে বাধা দেবে না বলে জানিয়েছে প্রশাসন।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ শুক্রবার এ তথ্য জানিয়ে বলেন, আদালতের রায়ে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে বাধা দিতে বলা হয়নি। বিশেষ পরিস্থিতিতে প্রশাসন চামড়ার প্রবেশ ঠেকিয়েছিল। কারখানা সরে যাওয়াতে চামড়া প্রবেশের বাধাও সরে গেছে।

হাজারীবাগে কাঁচা চামড়া নেওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সাখাওয়াত বলেন, হেমায়েতপুরে কারখানা সরলেও সেখানকার অবকাঠামো খুবই নড়বড়ে। রাস্তাঘাট ভাঙাচোরা হওয়ায় একটি চামড়ার ট্রাক ঢুকলে তা বের হতে অনেক সময় লেগে যায়।

ট্যানারি সরে যাওয়ার পর হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশের বাধা তুলে নেওয়া হয়েছে বলে হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামানও জানান।

উল্লেখ্য, আদালতের রায়ের পর গত এপ্রিলে প্রশাসনের হস্তক্ষেপে হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সাভারে সরতে বাধ্য হয় ট্যানারি মালিকরা। এখন হাজারীবাগে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করার ব্যবস্থা নেই বললেই চলে। তবে কাঁচা চামড়ায় প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের জন্য লবণ দেওয়ার কাজটি হাজারীবাগে করা যাবে। চামড়া প্রক্রিয়ার অন্য কোনো কাজ হাজারীবাগে করা যাবে না।

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা