,

হোপের জোড়া সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়!

news-image

স্পোর্টস ডেস্ক : কী অসাধারণ প্রত্যাবর্তন! হারতে হারতে দেয়াল পিঠ ঠেকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছিল। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টে আসল ঐতিহাসিক জয়! সেই ইতিহাসের সাক্ষী থাকল হেডিংলি। সাই হোপের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে এখন ১-১ সমতা।

৩২২ রান তাড়া করে টেস্টের শেষ দিনে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। প্রথম ইনিংস ১৪৭ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংস ১১৮ রানের অপরাজিত ইনিংসে ক্যারিবিয়ান ক্রিকেটে ‘হোপ’ সঞ্চার করলেন সাই হোপ। বার্বেডোজের ২৩ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যানের ক্যারিয়ারের এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ১১টি টেস্টে কোনো তিন অংকের ইনিংস ছিল না হোপের। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ব্র্যাথওয়েট। তিনি প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন।

প্রথম টেস্টে ইনিংস ও ২০৯ রানে জিতলেও হেডিংলিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের।

হেডিংলিতে ২৫৮ রানে গুটিয়ে গেল স্বাগতিকরা। ক্যারিবিয়ান পেস ব্যাটারির বিপক্ষে লড়াকু সেঞ্চুরি করে মান বাঁচালেন অল-রাউন্ডার বেন স্টোকস। ৪টি করে উইকেট তুলে নেন দুই পেসার কেমার রোচ ও শানন গ্যাব্রিয়েল। ক্যারিবায়ন পেসারদের সাঁড়াশি আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশ টপ-অর্ডার।
ক্যাপ্টেন জো রুট ও স্টোকসের লড়াইয়ে কোনক্রমে আড়াইশর ঘর পার করে ইংল্যান্ড। ১০০ রান করে গ্যাব্রিয়েলের শিকার হন স্টোকস। ৫৯ রান করেন ক্যাপ্টেন রুট। স্টোকস ও রুট দু’জনেই জীবন দান পান। ৯৮ রানে জীবন পেয়ে টেস্ট কেরিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করেন স্টোকস। প্রথম ইনিংসে ৪২৭ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আউট উইকেটে ৪৯০ রান তুলে ডিক্লেয়ার্ড দেয় ইংল্যান্ড। কিন্তু হোপ ও ব্রাথওয়েটের ব্যাটের কাছে হার মানে ইংল্যান্ড। জোড়া সেঞ্চুরি করে ম্যাচের সেরা হোপ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে