,

লাইফ সাপোর্টে রেখেই চলবে আনিসুলের চিকিৎসা

news-image

নিজস্ব প্রতিবেদক : লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের জ্ঞান ফিরতে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ফলে তাকে এখন আইসিইউতে ভেনটিলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হবে। পরিবারের বরাতে এসব তথ্য জানিয়েছেন মেয়রের পিএস মিজানুর রহমান। তিনি বলেন, আনিসুল হকের রোগটি বিরল। তাই লাইফ সাপোর্টে রেখেই ধীরে ধীরে তার চিকিৎসা চলবে। মিজানুর রহমান জানান, ভেনটিলেশনের মাত্রা শতকরা ১০ ভাগে রাখা হয়েছে, যেন মেয়র নিঃশ্বাস নিতে নিজের শরীরকেও ব্যবহার করতে পারেন।

তিনি আরও বলেন, মেয়রের অর্গানগুলো কাজ করছে। এজন্য চিকিৎসকরা আশা করছেন তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে জন্য এক থেকে দেড় মাস সময় লেগে যেতে পারে। আনিসুল হকের পারিবারিক সূত্রের বরাত দিয়ে মিজানুর রহমান এসব তথ্য জানালেও লন্ডনের কোনো সূত্রে তা নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য গত শুক্রবার রাতে লন্ডন থেকে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবারের বরাতে জানানো হয়েছিল, আনিসুল হকের অবস্থা স্থিতিশীল রয়েছে।

মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি। গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল লন্ডনে যান। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫