,

ঘরে বসেই মাছ ধরার ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : ঘর ভেসে গেছে বন্যার পানিতে। আর তাতে ছিপ বা জালের সাহায্য ছাড়াই মাছ ধরছেন এক ব্যক্তি। সম্প্রতি মাছ ধরার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হ্যারিকেন হার্ভের তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাস। খাবার থেকে শুরু করে খাওয়ার পানি– কিছুই মিলছে না বলা চলে। বাড়িঘর, রাস্তাঘাট সবই প্রায় বন্যার পানির তলায়। ঘরের ভিতরেও হাঁটু পর্যন্ত পানি। এর মধ্যেই প্রকাশ্যে এল মজাদার এই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে বন্যার পানিতে ভেসে আসা মাছ ধরতে ব্যস্ত ওই ব্যক্তি। তিনবারের প্রচেষ্টায় ধরেও ফেলেন মাছ। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তার সেই ভিডিওটি।

ভিভিয়ানা সালডানা নামে এক নারী সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বন্যায় ঢুকে পড়া মাছ ধরতে ব্যস্ত। শেষ পর্যন্ত ধরেও ফেলেন মাছটি। ফেসবুকে ভিভিয়ানা লেখেন, খাবার যখন ঘরেই পাওয়া যাচ্ছে তখন তার সন্ধানে বাইরে যাওয়ার কোনও প্রয়োজন নেই।

ইতিমধ্যে পাঁচ লাখেরও বেশি মানুষ পোস্টটি শেয়ার করেছেন। দেখেছেন প্রায় কয়েক কোটি মানুষ। তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন ভিভিয়ানা ও তার পরিবার ঠিক আছে কিনা। টুইট করে তার উত্তরও দিয়েছেন এই নারী। তিনি জানিয়েছেন, তারা সবাই সুস্থ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে