,

কমলাপুরে ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীদের চরম ভোগান্তি

news-image

নিউজ ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ঈদ। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে আজ বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল থেকে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বেশিরভাগ ট্রেন-ই নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। প্রতিটি ট্রেন ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা দেরিতে ছাড়তে দেখা গেছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

স্টেশন ঘুরে দেখা যায়, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া আছে সকাল ৮টা ২৫ মিনিট। টিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস নির্ধারিত সময় সকাল আটটায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি এখনো কমলাপুরে এসে পৌঁছায়নি। এটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ১০টা ১০ মিনিট। রংপুর এক্সপ্রেস সকাল নয়টায় ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা দেরিতে ঢাকা পৌঁছাবে বলে জানা গেছে।

এছাড়া এদিন সকালে কমলাপুরে আখাউড়াগামী তিতাস কমিউটার, চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ের কারণে ২০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়বে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

এ বিষয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে চাননি। এদিকে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী শত শত যাত্রী। এসময় প্ল্যাটফর্মে মালপত্র নিয়ে ট্রেনের জন্য অপেক্ষায় দেখা যায় তাদেরকে।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫