,

ছুটিতে ঢাকায় এসে কানাডার বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

news-image

নিজস্ব প্রতিবেদক :ছুটিতে ঢাকায় এসেছিলেন কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইশরাক আহমেদ (২০)। গত শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেতে বেরিয়েছিলেন। এরপর আর ফিরে আসেননি। এ বিষয়ে নিখোঁজ ছাত্রের বাবা তৈরি পোশাক ব্যবসায়ী জামালউদ্দিন আহমেদ ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ধানমণ্ডি থানা এলাকার বাসা থেকে গত শনিবার কানাডার ম্যাকলিগ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র বন্ধুদের সঙ্গে স্টার কাবাব হোটেলে খেতে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। এরপর বাসার কাছে তাঁকে আড্ডা দিতে দেখা গেলেও বাসায় ফেরেননি তিনি।

নিখোঁজ ছাত্রের চাচা নাসিরুদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে জানান, গত শনিবার ইশরাক তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে ধানমণ্ডির স্টার কাবাব এলাকায় খাওয়ার জন্য বের হয়েছিল। ওই দিন রাতে তাঁর বন্ধুরা বাড়ি ফিরলেও ফেরেননি ইশরাক। খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে রোববার ইশরাকের বাবা জামালউদ্দিন ধানমণ্ডি থানায় একটি নিখোঁজের জিডি করেছেন।

নাসিরুদ্দিন আহমেদ আরো জানান, ইশরাক কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলাদেশ থেকে ও লেভেল শেষ করে গত বছর কানাডায় পড়তে গিয়েছিলেন তিনি। গত জুন মাসে কানাডা থেকে বাংলাদেশে আসেন ইশরাক। ঈদের পর ৩ সেপ্টেম্বর তাঁর আবার কানাডায় ফিরে যাওয়ার কথা ছিল।

কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজের বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ জানান, ইশরাক নিখোঁজের বিষয়ে তাঁর বাবা থানায় জিডি করার পরেই পুলিশ তদন্তে নামে। শনিবারের সন্ধ্যার ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ থেকে দেখা যায় ইশরাক তিন বন্ধু মিলে ধানমণ্ডি এলাকার খুশবু নামে এক হোটেলে খাওয়াদাওয়া করেছেন।

পরে আরেকটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, খাওয়াদাওয়া শেষে তিন বন্ধুই স্বাভাবিকভাবে বের হয়ে যান। এরপর দুই বন্ধু একদিকে এবং ইশরাক ও আরেক বন্ধু আরেক দিকে চলে যান। এরপর ইশরাকের সঙ্গের বন্ধু তাঁকে রেখে চলে যান। তার পর থেকে ইশরাক নিখোঁজ।

প্রাথমিকভাবে ইশরাকের সঙ্গে থাকা ওই তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান ওসি। এ ছাড়া তাঁর আত্মীয়স্বজনদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছেন ওসি। ওসি আরো জানান, ইশরাককে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী