,

১১ মাস বয়সে আকাশপথ পাড়ি দিয়ে ‘সুলতানকে’ আনা হয় বাংলাদেশে

news-image

নিজস্ব প্রতিবেদক :চারটি লম্বা দড়ি দিয়ে বাঁধা লালচে বাদামি রংয়ের শরীর। বড় গলার ঝুল, মাটি ছুঁই ছুঁই বাহারি লেজ। আর শরীরটি ছোট একটা হাতির বাচ্চার সঙ্গে তুলনা করলে ভুল হবে না। বলা হচ্ছে সুদূর টেক্সাস থেকে আসা ‘সুলতানের’ কথা। সুলতানের যখন ১১ মাস বয়স তখন আকাশপথ পাড়ি দিয়ে টেক্সাস থেকে আনা হয় বাংলাদেশে। আর এই সুলতান হচ্ছে আর কেউ নয় বিশাল আকৃতির এক গরু।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ২০১৪ সালে সুলতান নামের ওই গরুটির জন্ম। গাজীপুরের একটি খামার আমেরিকান ডেইরি গরুটিকে কিনে আনে সেখান থেকে। এই খামারে আসার পরই গরুটির নাম দেওয়া হয় ‘সুলতান’।

 

এরপর যত দিন যায় সুলতান তত বড় হতে থাকে। সুলতানকে দুই বছর লালন পালনের পর সুলতানের ওজন এখন প্রায় ১১০০ কেজি।
৬ ফুট উচ্চতার সুলতানকে কিনে নেয় মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্ম। এদিকে দেড় মাস আগে সাদিক অ্যাগ্রো ১৬ লাখ টাকায় এক ব্যবসায়ীর কাছে সুলতানকে বিক্রি করে দিয়েছে।
তবে কোরবানির ঈদের আগ পর্যন্ত সাদিক অ্যাগ্রো ফার্মেই থাকবে সুলতান।
সাদিক অ্যাগ্রো ফ্রাম সূত্রে জানা যায়, এই প্রথম টেক্সাস থেকে কিনে আনা কোনো গরু কোরবানির ঈদ উপলক্ষে বিক্রি করা হলো।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫