,

অসাধারণ রেকর্ড গড়লেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : জশ হ্যাজেলউডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলেন সাকিব আল হাসান। আর এতে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন সাকিব।

টেস্ট খেলুড়ে সবগুলো দেশের বিপক্ষে (আফগানিস্তান ও আয়ারল্যান্ড বাদে) ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড বুকে নাম তুললেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডারের আগে সবকটি দেশের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল তিনজনের। সবার আগে এ রেকর্ড গড়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। এরপর ডেল স্টেইন এবং রঙ্গনা হেরাথ। চতুর্থ বোলার হিসেবে সাকিব বিরল রেকর্ড বুকে ঠাঁই পেলেন।

২০০৭ সালে টেস্ট অভিষেক সাকিবের। কিন্তু এবারই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ মিলল তার। অসিদের বিপক্ষে সাদা পোশাকে আগে মাঠে নামলে নিশ্চিতভাবেই এ রেকর্ড আরো আগে হয়ে যেত। তবে ৫০তম ম্যাচ খেলার মঞ্চে বিরল এ রেকর্ড দ্বিগুণ উৎসবের আনন্দ দিচ্ছে।

সব মিলিয়ে সাকিবের ইনিংসে ৫ উইকেট হলো ১৬ বার। সর্বোচ্চ ৩ বার জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে ২ বার করে এবং ভারত, পাকিস্তান ও সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে একবার করে।

সাকিব আল হাসান
প্রতিপক্ষ ম্যাচ উইকেট সেরা বোলিং
অস্ট্রেলিয়া ১* ৫ ৫/৬৮
ইংল্যান্ড ৬ ২৯ ৫/৮৫
ভারত ৬ ১৫ ৫/৬২
নিউজিল্যান্ড ৮ ২৬ ৭/৩৬
পাকিস্তান ৪ ৯ ৬/৮২
দক্ষিণ আফ্রিকা ৬ ১৩ ৬/৯৯
শ্রীলঙ্কা ৭ ২৯ ৫/৭০
ওয়েস্ট ইন্ডিজ ৬ ২৯ ৫/৬৩
জিম্বাবুয়ে ৬ ২৬ ৬/৫৯

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের