,

এবার ধারাভাষ্যকারের ভূমিকায় নাফীস

news-image

স্পোর্টস ডেস্ক : এখনো খেলা ছাড়েননি তিনি। ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গেই খেলে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফীস। ফর্মও তাঁর খুব একটা মন্দ নয়। তাই আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে পারবেন, সেটা বলাই যায়। এরই মধ্যে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন তিনি।

না, এখনই পুরোপুরিভাবে ধারাভাষ্যে নেমে পড়ছেন না নাফীস। খেলা চালিয়ে যেতে চান আরো কিছুদিন, ‘সত্যি কথা বলতে কি, আমি আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চাই। এখনই ধারাভাষ্যে আসার কথা ভাবছি না। তবে কাজটা বেশ উপভোগ করছি। ভবিষ্যতে সুযোগ এলে কাজে লাগানো সম্ভব হবে।’

নাফীস জাতীয় দলের বাইরে থাকলেও এরই মধ্যে বেশ কয়েকবার প্রাথমিক দলে ডাক পেয়েছেন। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রাথমিক দলে ছিলেন। তবে শেষ পর্যন্ত মূল দলে জায়গা হয়নি তাঁর। যদিও সে সময় ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছিলেন।

এ বছর মার্চে বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) বেশ উজ্জ্বল ছিল নাফীসের পারফরম্যান্স। দারুণ একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন। তারপরও নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি এই বাঁহাতি ওপেনার।

২০০৫ সালের জুনে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নাফীসের। একই বছর সেপ্টেম্বরে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাঁর। ২০১৩ সাল পর্যন্ত টেস্ট ও ওয়ানডেতে টানা খেলে গেছেন তিনি। তাঁর হাত ধরে দেশ বহু সাফল্য পেয়েছে।

২৪ টেস্ট খেলে নাফীস একটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিতে করেন মোট ১,২৬৭ রান করেন। লংগার ভার্সন ক্রিকেটে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ১৩৮ রান, ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৬ সালে। আর চারটি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরিতে ওয়ানডেতে তাঁর সংগ্রহ ২২০১ রান। তা ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক নাফীস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা