,

রোমানিয়াতে রোমান্স করবেন মহেশ

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। অভিনয় ক্যারিয়ারে প্রথমবার ব্লকবাস্টার পরিচালক এ আর মুরুগাদোস পরিচালিত কোনো সিনেমায় অভিনয় করছেন তিনি। তার বহুল প্রতিক্ষীত ‘স্পাইডার’ নামের এ সিনেমার শুটিং প্রায় শেষ। বাকি রয়েছে একটি গানের দৃশ্যধারণ।

এ গানের শুটিং করতে ইউরোপীয় দেশ রোমানিয়াতে যাচ্ছেন সিনেমাটির টিম। এ গানে মহেশের সঙ্গে রোমান্স করবেন দক্ষিণী সিনেমার আরেক অভিনেত্রী রাকুল প্রীত সিং। দেশটির বিভিন্ন মনোরম স্থানে গানের দৃশ্যধারণের কাজ হবে। এ গানের শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির ক্যামেরা ক্লোজ করা হবে। সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ একাধিক দেশে হচ্ছে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

সিনেমাটিতে মহেশ বাবু বুদ্ধিমান একজন অফিসারের চরিত্রে অভিনয় করছেন। সিনেমার সংগীতায়োজন করছেন জয়রাজ। ৯ সেপ্টেম্বর সিনেমাটির ট্রেইলার মুক্তি পাবে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। ২৭ সেপ্টেম্বর তেলেগু, তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী