,

বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

news-image

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- পিরোজপুরের লাহুড়ি গ্রামের মহিউদ্দিন মৃধা (৩৫) ও তার ছেলে রাহাত মৃধা (৫)। বাকী একজনের পরিচয় এখনও জানা যায়নি।

গোপলগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে পিরোজপুরগামী যাত্রীবাহী ‘গোল্ডেল লাইন’ পরিবহনের একটি নৈশ কোচ গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত ও ৩০ জন যাত্রী আহত হন।

পরে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী