,

১০০ পেরোলো বাংলাদেশ, সাকিবের অর্ধশত

news-image

 

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে অর্ধশত রান করেছেন সাকিব আল হাসান। ইনিংসের ২৮তম ওভারে অ্যাস্টন আগারের বলে দুই রান তুলে নিয়ে ৬৬ বলে অর্ধশত রান পূরণ করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

এর আগে, রবিবার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। বিদায় নেন তিন ব্যাটসম্যান- সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। তাদের মধ্যে সৌম্য আট রান করলেও রানের খাতা খুলতে পারেননি বাকি দুজন। ইনিংসের ৩.৬ ওভারে দলের রান তথন মাত্র ১০।

দলের এই যখন অবস্থা তখন মাঠে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে সাথে নিয়ে দলের হাল ধরেন, গড়লেন প্রতিরোধ। ইতিমধ্যে দলের বিপর্যয় কিছুটা হলেও কাটিয়েছেন তারা দুজন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৩ বলে ৩৪ রানে তামিম এবং ৬৬ বলে ৫০ রান নিয়ে মাঠে আছেন সাকিব। বাংলাদেশের স্কোর- ১০১/৩ (২৯.৫ ওভার)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে