,

পদ্মায় বিলীন শরীয়তপুরের ২৫ কিলোমিটার (ভিডিও)

news-image

পদ্মায় তীব্র স্রোতে ভাঙছে শরীয়তপুরের জাজিরা থেকে ভেদরগঞ্জ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা। কয়েকদিনের ভাঙ্গনে বিলীন হয়েছে ৩’শ ব্যবসা প্রতিষ্ঠান, কৃষি জমি, পাকা সড়কসহ বহু স্থাপনা। গৃহহীন হয়েছে ৮৭২ পরিবার।

এদিকে, আগামী বর্ষার আগেই নদীভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

চোখের সামনেই ভাঙছে আদম আলী শেখের বিলাসবহুল এই বাড়িটি। তিন ছেলের বিদেশ থেকে পাঠানো প্রায় ৬০ লাখ টাকায় তৈরি হয়েছিলো বাড়িটি। কিন্তু রক্ষা করা যায়নি প্রিয় বসতভিটা।

এভাবে পদ্মায় বিলীন হয়েছে অসংখ্য দোকান পাট, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ঘর হারিয়েছে কয়েকশ পরিবার। খোলা মাঠে আশ্রয় নেয়া দুগর্তদের হাতে কাজ নেই। খাবারের অভাবও তীব্র। তার ওপর ঋণের কিস্তিতে ভোগান্তি পৌঁছেছে চরমে।

পদ্মার ভাঙ্গন রোধে ১ হাজার ২৮০ কোটি টাকা খরচে প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী বর্ষা মৌসুমের আগেই কাজ শুরুর কথা জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ড। এখনও পদ্মার ভাঙ্গনের হুমকিতে রয়েছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা।-তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী