,

হাজরে আসওয়াদের ফযিলত

news-image

মুফতী মোহাম্মদ এনামুল হাসান মক্কা থেকে : পবিত্র নগরী  মক্কা মুকাররামাতে রয়েছে পৃথিবীর প্রথম ঘর অর্থাৎ বায়তুল্লাহ সহ আল্লাহর অসংখ্য কুদরতের নিদর্শন। উল্লেখযোগ্য কুদরত সমূহের অন্যতম  হলো হাজরে আসওয়াদ।

হাজরে আসওয়াদের ফজীলত মর্যাদা  এতো বেশি  যা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে।

হাজরে আসওয়াদের ফজীলতএতো বেশি  যে, সয়ং বিশ্বনবী মোহাম্মদ ( সাঃ)  নিজ হাত মমোবারক দ্বারা তাকে স্পর্শ করেছেন
এবং তাঁর পবিত্র মুখের দ্বারা চুম্বন করেছেন।

তারপর ও হজরে আসওয়াদের ফযিলত  সম্পর্কিত কিছু হাদিস নিম্নে তুলে ধরা হলো।
● উমর বিন
খাত্তাব (রাঃ) হাজরে আসওয়াদে চুম্বন দেন এবং বলেন,
“আমি জানি তুমি কেবল মাত্র একটি পাথর। কারো লাভ এবং লোকসানের
কোন ক্ষমতা তোমার মাঝে নেই। আমি যদি মোহাম্মদ ( সাঃ) কে তুমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে তুমাকে আমি নিজে ও চুম্বন করতাম না
(বুখারী , মুসলিম,)।

● ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসুল ( সাঃ) বলেছেন,
“হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে নেমে আসে তখন দুধের চেয়ে ও সাদা
ছিল; কিন্তু আদম সন্তানের গোনাহ
তাকে কালো করে দেয়।” (তিরমিজী)।

● ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল ( সা:) হাজরে
আসওয়াদ সম্পর্কে বলেছেন-
“আল্লাহর কসম! তিনি কিয়ামতের দিন হাজরে
আসওয়াদকে দুটি চোখ ও একটি জিহ্বা সম্পন্ন
অবস্থায় হাজির করবেন। চোখ দুটি দ্বারা দর্শন ও
জিহ্বা দ্বারা কথা বলবে এবং যে ব্যক্তি
দুনিয়াতে ঈমানের সাথে তাকে চুম্বন দিয়েছে তার
জন্য সাক্ষ্য দেবে।” (তিরমিজীঃ ৭৬১)

● আব্দুল্লাহ বিন আমর (রাঃ) নিজ কানে হাত রেখে
তিনবার বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি
রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি- “হাজরে
আসওয়াদ ও মাকামে ইব্রাহীম এ দুটি জান্নাতের
জ্যোতিময় পাথর ছিল, আল্লাহ যদি এ দুটির জ্যোতি
বিলুপ্ত না করতেন তাহলে আকাশ ও পৃথিবীর মধ্যে
অথবা পশ্চিম ও পূর্ব দিগন্তে যা আছে সবই
আলোকিত করে দিত।”(মুসনাদে আহমদ ২/২১৪)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে