,

রাস্তায় নামছে গ্রিনলাইনের ডাবল ডেকার বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে গ্রিন লাইনের বিলাসবহুল ডাবল ডেকার বাস। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিলাসবহুল এই ১০টি বাসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পাঁচ রংয়ের ১০টি বাসের মধ্যে দুটি আকাশি নীল, দুটি লাল, দুটি সাদা, দুটি কমলা ও দুটি গাঢ় নীল রংয়ের। জার্মানির ‘ম্যান’ ব্র্যান্ডের এসব বাসের সম্পূর্ণ বডি প্রস্তুত করা হয়েছে মালয়েশিয়ায়।

এ ব্যাপারে গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার জানান, নতুন বাসের প্রতি আসনের ভাড়া ১৩০০ টাকা। ৪০ আসনের এসব বাসে নিচতলায় থাকছে সাতটি আসন এবং দ্বিতীয় তলায় ৩৩টি।

প্রসঙ্গত, ২০০৩ সালে ভলভো এবং ২০০৫ সালে স্ক্যানিয়ার বিলাসবহুল এসি বাস আমদানি করে গ্রিনলাইন পরিবহন। ২০১৩ সাল থেকে দূরপাল্লার যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য স্লিপার কোচে যাত্রীসেবা শুরু করে। এরই ধারাবাহিকতায় এবার যাত্রীসেবায় দূরপাল্লার রুটে দোতলা বাস আনল গ্রিনলাইন কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে