সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরের গরু ‘ভোলা’র দাম দুই লাখ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই বছর ৪ মাস বয়সের ‘ভোলা দা’র দাম দুই লাখ টাকা হাকাচ্ছেন মালিক আবুল বাশার বাদশা। বাড়ির পোষা এ গরুটি কিনতে বিভিন্ন জায়গা থেকে বেপারীরা ভিড় জমাচ্ছেন বাদশার বাড়িতে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের স্কুলশিক্ষক আবুল বাশার বাদশা পরম যত্নে বড় করছেন এ গরুটি। আদর করে নাম রেখেছেন ‘ভোলা দা’। ভোলা দা বলে ডাকলে সাড়াও দেয় গরুটি। খাদ্য সামনে থাকলেও মনিবের অনুমতি ছাড়া মুখও লাগায় না। খাদ্য দেয়ার পর বাদশা যখন বলবে- ‘ভোলা দা খেয়ে নাও’। তখন শুরু হবে তার খাওয়া। মালিক বাদশার মোটর সাইকেলের শব্দ পেলে বাড়ির গেট খুলে দিতে চিৎকার দেয় ‘ভোলা দা’।

মালিকের অনুপস্থিতিতে কারো শক্তি নেই ভোলা দা’র ঘরে প্রবেশ করে। তবে মালিকের সামনে কেউ তার পিঠে উঠলেও মানা নেই ভোলা দা’র। সকালে ঘুম থেকে উঠেই ভোলার খাবার তৈরি করে স্কুলে যান। আবার ফিরে এসে ভোলা দা’র পরিচর্যা করেন স্কুল শিক্ষক বাদশা।

 

ভোলা দা’র মালিক আবুল বাশার বাদশা বিবার্তাকে জানান, বাড়িতে থাকা একটি গাভী গত ২০১৫ সালের ৯ এপ্রিল ভোলা দাকে প্রসব করে। এরপর এর নাম রাখা হয় ভোলা দা। এক বছর অন্য গরুর সাথে থাকলেও গত বছর ঈদুল আজহার পরে ভোলা দাকে আলাদা ঘর দেয়া হয়। ভোলা দা’র জন্য রয়েছে সৌর পাখা ও বাতি। খাবারও দিতে হয় সময় মত। সকাল ৬টা বাজলেই ভোলা দাকে সকালের খাবার দিতে হবে। কোন কারণে বিলম্ব হলে চিৎকার শুরু করে। প্রতিদিন সকালেই হয় তার গোসল। এসব গরু আদর ভালবাসাকে বেশি পছন্দ করে যোগ করেন মালিক আবুল বাশার বাদশা।

ভোলা দা’র খাদ্য তালিকায় রয়েছে খড়, কাঁচা ঘাস, ধানের গুড়া, ভুষি, ফিট, খৈল ও পানি। কোন ইনজেকশন পায়নি ভোলা দা। খাদ্য খাওয়াতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। গো খাদ্যের দাম বেশ চড়া হওয়ায় গরু পালনে এখন খরচ বেড়েছে।

 

এবার ঈদের বাজারে বিক্রি হবে আদরের ভোলা দা। তাই বেপারীরা কিনতে ভিড় জমাচ্ছে ওই বাড়িতে। দাম হাকানো হয়েছে দুই লাখ টাকা। প্রায় ৮মণ ওজনের ভোলা দা’র দাম উঠেছে এক লাখ ৩০/৪০ হাজার টাকা। তবে এক লাখ ৬০/৭০ হাজার হলে ক্রেতার হাতে ভোলা দাকে তুলে দিবেন বাদশা। ক্রেতা ছাড়াও বড় গরু দেখতে অনেকেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে। ভোলা দাকে দেখে যারা গরু পালনের কৌশল জানতে চান। তাদেরকে পরামর্শ দেন বাদশা।

ভারতীয় গরুতে বাজার ভরে যাওয়ায় এবার দেশী গরুর খামারিরা বিপাকে পড়েছেন। ভারতীয় গরু না এলে ভোলা দা’র দাম দুই লাখ টাকা ছাড়িয়ে যেত বলেও দাবি মালিক আবুল বাশার বাদশার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা