,

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

news-image

পাবনার সুজানগর উপজেলার দোলাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের দোলাই আশ্রয়ন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সুজানগর ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল। তিনি শ্যামলী পরিবহনের হেলপার বলে জানা গেছে।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে পাবনাগামী সাদ্দাম পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অপর চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ