বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনেই হার ওয়েস্ট ইন্ডিজের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমে সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের দ্বিশতকে ভর করে ইংল্যান্ড গড়েছিল রানের পাহাড়। পরে বল হাতে জ্বলে উঠেছেন দুই তারকা পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। এজবাস্টনে তাঁদের দুর্দান্ত নৈপুণ্যের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে। দিবারাত্রির এই টেস্টে উইন্ডিজ হেরেছে মাত্র তিন দিনেই; ইনিংস ও ২০৯ রানের বিশাল ব্যবধানে।

এজবাস্টনে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনের প্রায় পুরোটাই ব্যাটিং করে সংগ্রহ করেছিল ৫১৪ রান। সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক খেলেছেন ২৪৩ রানের নজরকাড়া ইনিংস। কম যাননি বর্তমান অধিনায়ক জো রুটও। তাঁর ব্যাট থেকেও এসেছে শতরানের (১৩৬) ইনিংস। তৃতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ২৪৮ রানের জুটি। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫১৪ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের বাকি সময়ে ৪৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল একটি উইকেট। তৃতীয় দিনে তাদের ইনিংস ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। উইন্ডিজ প্রথম ইনিংসে ব্যাটিং করতে পেরেছে মাত্র ৪৭ ওভার। ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৬৮ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আরো বেহাল অবস্থা হয়েছে সফরকারীদের। তৃতীয় দিনের বাকি সময়ের খেলায় তাদের ইনিংস শেষ হয়েছে মাত্র ১৩৮ রানে।

দুর্দান্ত বোলিং করে উইন্ডিজকে ভুগিয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। দুই ইনিংস মিলিয়ে দুজনেই নিয়েছেন পাঁচটি করে উইকেট। চার উইকেট পেয়েছেন আরেক পেসার টোবি জোনস। তিনটি উইকেট গেছে মইন আলির ঝুলিতে। ২৪৩ রানের দারুণ ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কারটা অবশ্য উঠেছে কুকের হাতে।

আগামী ২৫ আগস্ট থেকে হেডিংলিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু