,

সূর্যগ্রহণ দেখতে সাড়ে ছয় লাখ টাকার বিমান টিকিট!

news-image

নিজস্ব প্রতিবেদক : শুধুমাত্র বিমানে করে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এক বেসরকারি বিমান সংস্থা সাড়ে ছয় লাখ টাকায় বিমানের আসন কেনার লোভনীয় প্রস্তাব দিল। আগামীকাল ২১ আগস্ট দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

মিলিয়ন বিমান সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, বিমানের ডানার কাছে লন চেয়ারে যাত্রীদের বসিয়ে এই মহাজাগতিক দৃশ্য দেখানো হবে। চাঁদ পুরোপুরিভাবে যখন সূর্যকে ঢেকে দেবে, একেবারে আকাশের মধ্যে এই দৃশ্যটি উপভোগ করবে যাত্রীরা।

যদিও জ্যোর্তিবিজ্ঞানীরা এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ টেলিস্কোপের মাধ্যমে দেখাবেন এবং সঙ্গে থাকবে বিশেষজ্ঞদের মূল্যবান কথাও। কিন্তু সেটা অতটা রোমাঞ্চকর হবে না বলেই মনে করছে মার্কিনি বিমান সংস্থার কর্তৃপক্ষ।

হস্টনের বিমান সংস্থা জানায়, তাঁরা যথাযথ দূরত্ব বজায় রেখে যাত্রীদের মনোরঞ্জনের জন্য সূর্যগ্রহণের চারপাশে বিমান নিয়ে ঘুরবে। বিমানের পক্ষ থেকেই থাকবে খাবারের ব্যবস্থা। একেবারে চড়ুইভাতির আমেজ পাওয়া যাবে মাঝ আকাশে।

তবে হস্টনের এই বিমান সংস্থাই নয়, মার্কিনী বহু বিমান সংস্থাই পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ দিচ্ছে। আকাশছোঁয়া আসনের দাম হওয়া সত্ত্বেও বহু মানুষই বিমানের টিকিট কাটছেন। একেবারে আকাশে গিয়ে এই দৃশ্য দেখার অনুভূতি কী তা একবার পরখ করে নিতে চান। তাই লক্ষাধিক টাকার বিলাস বহুল বিমানের আসনের টিকিট কাটছেন মার্কিনি নাগরিকরা।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর