,

‘টাইটানিক’এর রোমান্সে মজলেন জ্যাক-রোজ

news-image

 

বিনোদন ডেস্ক : অস্কার জয় করেছিল তাদের সিনেমা। এই জুটিকে ঘিরে সেসময় দর্শকদের মধ্যে তৈরি হয়েছিলো উত্তেজনা। আর তাই একসঙ্গে অভিনয় করেছেন কয়েকটি ছবিতে। তবুও ‘টাইটানিক’-এর জ্যাক এবং রোজের রোমান্সের ব্যাপারটিই অন্যরকম। আর তাই আবারও কী রোমান্সে মজলেন তারা?

কথা হচ্ছে জ্যাক-রোজ রূপে অভিনয় করা লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। সম্প্রতি ফ্রান্সের সেন্ট ট্রপেজে ছুটি কাটাতে গিয়েছিলেন ডিক্যাপ্রিও এবং কেট। তাদের ছুটির ছবি ভাইরাল হয়েছে ওয়েব দুনিয়ায়। কিন্তু সত্যিই কি তারা ডেট করেছেন? না! এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। দর্শক এখনও পর্যন্ত জল্পনা করেন, হয়তো ডেট করছেন অনস্ক্রিনের এই হিট জুটি। তাদের সাম্প্রতিক ছুটির ছবি সেই জল্পনাকেই বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
প্রায় দুই দশক কেটে গিয়েছে ‘টাইটানিক’-এর মুক্তির। বয়সের ছাপ পড়েছে লিও-কেটের শরীরেও। কিন্তু বন্ধুত্ব আজও তাদের অটুট রয়েছে। এত বছর পরও ভাইরাল হওয়া ছবিগুলিতে ধরা দিল সেই পুরনো রসায়ন। তবে কেট ও লিও যে ভাল বন্ধু তা নিজেরাই একাধিকবার প্রকাশ্যে স্বীকার করেছেন। কিন্তু ছুটির ছবিতে কি অন্য উষ্ণতাও রয়েছে? প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রিতে। কারণ কয়েকদিন আগেই নীনা আদ্গালের সঙ্গে বিচ্ছেদ করেছেন ডিক্যাপ্রিও। তাই তাদের রসায়ন নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত