,

মা হতে চলেছেন সুনিধি চৌহান

news-image

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। সোমবার গায়িকার ৩৩তম জন্মদিনে প্রকাশ্যে এল এই সুখবর। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খবরে বলা হয়, সুনিধি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। মা হওয়ার খবরটি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের বাইরে আর কাউকেই জানাননি তিনি।

এখন বেশিরভাগ সময় তিনি নাকি বাড়িতেই থাকছেন। পাপারাত্‌জিরা যাতে বেবি বাম্প নিয়ে তাকে ফ্রেমবন্দি না করতে পারে সে দিকে খেয়াল রাখছেন গায়িকা।

এ প্রসঙ্গে সুনিধির বাবা বলেন, সুনিধির জীবনে এটা একটা নতুন অধ্যায়। আমরা সকলেই খুব খুশি। ও সব সময়ই খুব পরিশ্রমী ছিল। ওর কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছে। ওর যাবতীয় কমিটমেন্ট শেষ করেছে। এ বার আমরা সকলে মিলে ওর এই অবস্থায় বাড়ি থেকে না বেরনোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ ওর সুস্থ থাকাটা এখন আমাদের প্রায়োরিটি।

প্রসঙ্গত, ২০১২ সালে মিউজিক কম্পোজার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। হিতেশের আগে ১৮ বছর বয়সে কোরিওগ্রাফার ববি খানকে বিয়ে করেছিলেন গায়িকা। পরে ডিভোর্স হয় তাদের।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস