,

ভয়াবহ আগুনে পুড়ে ছাই চাক্তাই চালপট্টি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চাক্তাই এলাকায় চালের গুদাম ও মিল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বন্দরনগরীতে পাইকারী চালের বড় বাজার চাক্তাই চালপট্টিতে শনিবার রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা রোববার সকালে তা নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের লামারবাজার, চন্দনপুরা, নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে বেলা সাড়ে ১১টা বেজে যায়।

চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, আগুনে তিনটি চালের মিল, গুদাম ও পাইকারী দোকান এবং কয়েকটি মুদি দোকানসহ অন্তত ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে জানিয়ে তিনি বলেন, “শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী নগদ টাকা দোকানে রেখে গিয়েছিলেন। গুদাম ও মিলগুলোতে বস্তায় অনেক চাল ছিল।”

তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিস খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এলেও কাজ শুরু করতে তাদের দেরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী পরিচালক পরিমল কুণ্ড বলেন, “যখন আগুন লেগেছিল, তখন সেখানে প্রত্যেকটি বিদ্যুৎ লাইন সচল ছিল, প্রতিটি পোলে স্পার্ক হচ্ছিল। ওই অবস্থায় সেখানে পানি ছিটানো হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।”

তিনি বলেন, আগুন নেভানোর সময় ফায়ারম্যানদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হয়। সে কারণে বিদ্যুৎ লাইন বন্ধ করে কাজ শুরু করতে একটু বিলম্ব হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ