,

‘ষোড়শ সংশোধনী বাতিল প্রসঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্য ভয়ংকর’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, “সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল প্রসঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্য ভয়ংকর। তবে এর পরিণতি শুভ হবে না।

”
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের উদ্যোগে ‘নিরপেক্ষ, অংশগ্রহনমূলক নির্বাচন: প্রয়োজন রাজনৈতিক ঐক্য’ শীর্ষক ওই আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় মওদুদ বলেন, সরকারের একজন অত্যন্ত সিনিয়র মন্ত্রী তিনি। শুক্রবার সেই মন্ত্রী বলেছেন, যতবার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হবে, ততবারই আবার তারা সেই বিল বা আইন পাস করবেন। অর্থাৎ সংবিধানকে সংশোধন করবেন। এটা একটা ভয়ংকর কথা। এতে প্রমাণ করে,সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত বা বিচার বিভাগের প্রতি তাদের কোনো আস্থা নাই। সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না।

নাগিরক ফোরামের সভাপতি আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে ও সহসভাপতি পারভেজ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম হাসান তালুকদার প্রমূখ।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫