,

‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে নারীরা এখন ভোট বিমুখ’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ক্ষমতা আর সম্পদের জন্য সবাই এখন মরিয়া। দলে দলে চলছে বিভক্তি।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, গত সাড়ে ৮ বছরে আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করেছে, তাতে নারীরা এখন ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে চায় না। ভোটের লাইনে দাঁড়াতেও চায় না। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে নারীরা এখন ভোট বিমুখ। দেশে গণতন্ত্র আজ নির্বাসনে চলে গেছে। তিনি আজ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত শেরপুর জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান এবং সদস্য নবায়ন উদ্বোধন উপলক্ষে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, সুপ্রিম কোর্ট ষোড়শ সংশোধনীর রায় ও পর্যবেক্ষণ মতে দেশ এক মহাসংকটে আছে। মহাসংকটের সমাধান কিভাবে করা যায়, তা এখন সকল রাজনীতির কাছে সময়ের দাবি। এই সংকটের সমাধান না হলে দেশ বাঁচবে না। দেশ না বাচঁলে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়া কারো জন্যই শুভ হবে না। শুধু নির্বাচনই এর সমাধান করতে পারবে না। শেখ হাসিনা অথবা সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই দেশ স্বর্গে যাবে- এমনটি নয়। অপরাজনীতির ফলে ঘরে ঘরে দুর্বৃত্ত সৃষ্টি হচ্ছে।

শেরপুরের এই কর্মসূচিতে প্রশাসন মাইক ব্যবহার করতে দেয়নি একটি বদ্ধ ঘরে সীমিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে শর্ত দিয়েছেন বলে ড. আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন। তিন আরো বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে বিচার বিভাগকে সরকারের বিপক্ষে দাঁড় করাতে চায়, যদি এভাবে বিচারকদের অপদস্থ করা হয়, তবে কেউ বিচারকও হতে চাইবে না।

তিনি দলের সদস্য সংগ্রহের বিষয়ে নিজ দলের নেতাদের সাবধান করে বলেন, আওয়ামী লীগের তুফান বাহিনী, চাঁদাবাজ ও ধর্ষকদের দলের সদস্য করার প্রয়োজন নেই। এতে দলের সদস্য সংগ্রহ কম হলেও অসুবিধা নাই। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ পিন্স, বিএনপির ঢাকা উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসেত আঞ্জু, নালিতাবাড়ি উপজেলার চেয়ারম্যান, মোখলেছুর রহমান রিপন, এড. আব্দুল মজিদ বাদল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সিরাজুল ইসলাম, এড.আব্দুল মান্নান, হাতেম আলী, আওয়াল চৌধুরি, এড.আতাহারুল ইসলাম, এমদাদুল হক, এড. রকিবুর হাসান রকিব, এড. আসরাফুন্নাহার রুবী, লিপি বেগম, নুরজাহান বেগমসহ যুবদল, ছাত্রদল এবং জেলা বিএনপি’র বিভিন্নস্তরের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে