,

মেসি তার বিয়েতে উপহার পেয়েছেন মাত্র ৯ লাখ ২০ হাজার টাকা!

news-image

স্পোর্টস ডেস্ক : সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিয়ে বলে কথা। কেবল মেসির জন্মস্থান রোজারিওতে নয়, বিয়ের উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়েছিল চারদিকেই। এতটাই যে, বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকরের বিয়েকে গণমাধ্যম ‘শতাব্দীর সেরা বিয়ে’ এমন শিরোনামও দিয়েছে। আলোচিত সেই বিয়েতে উপস্থিত ছিলেন ২৬০ জন অতিথি; যাদের মধ্যে ফুটবল তারকা ও সেলিব্রেটি ছিলেন অনেকে।

শতাব্দীর সেরা এই বিয়েতে একটি ব্যতিক্রমী বিষয় ছিল। মেসি তার আমন্ত্রিত অতিথিদের কাছে কেনা উপহারের বদলে চেয়েছিলেন নগদ অর্থ; যেটা চলে যাওয়ার কথা শিশুদের জন্য গড়া তার চ্যারিটি প্রতিষ্ঠান ‘দ্য লিও মেসি ফাউন্ডেশন’এ। কিন্তু তহবিলে যে পরিমাণ ইউরো জমা হয়েছে সেটা ধাক্কা খাওয়ার মতো! সব মিলিয়ে মেসি তার বিয়েতে পেয়েছেন মাত্র ৯ হাজার ৫৬২ ইউরো! বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ লাখ ২০ হাজার ৯০৯ টাকা মাত্র!

বার্সেলোনার এই আর্জেন্টাইন প্রান ভোমরার বিয়েতে হাজির হয়েছিলেন বন্ধু ও পরিবারের ২৫০ জনেরও বেশি সদস্য। তাদের বেশির ভাগই তারকা ফুটবলার, সেলিব্রেটি। ভক্তদের থেকে শুরু করে সকলের ধারণা ছিল মেসির দাতব্য প্রতিষ্ঠান ফুলে ফেঁপে উঠার কথা। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী মেসির বিয়েতে ২৬০ জন অতিথির উপহার সব মিলিয়ে ১০ হাজার ইউরোও ছাড়ায়নি!

অথচ শোনা গেছে তার বন্ধু ও সতীর্থ জেরার্ড পিকে বিয়ের রাতে ক্যাসিনোতে ১১ হাজার ইউরো খরচ করেছেন। এ খবর ফাঁস হওয়ার পর বিতর্কিত আর্জেন্টাইন টিভি উপস্থাপক আলেহান্দ্রো ফ্যান্তিনো তার ‘ফ্যান্তিনো ৯১০’ অনুষ্ঠানে বলেছেন, ধনীরা একেবারে ‘হীনচেতা’। তার ভাষ্য, ‘বাচ্চাদের জন্য অতিথিরা আরও একটু বেশি দিতে পারতো।’

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী