মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের অনুমতি নিয়েই বৈঠকে গিয়েছিলাম : জি এম কাদের

news-image

বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও নিজের বড় ভাই হুসেইন মুহম্মদ এরশাদের অনুমতি নিয়েই অংশ নিয়েছেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের। বুধবার (২ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে বেরিয়ে তিনি এ কথা জানান।
জি এম কাদের বলেন, ‘বৈঠকে অংশ নেওয়ার জন্য বদরুদ্দোজা চৌধুরী আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি তার বাসায় গিয়েছিলাম। ওনারা অনেক বিষয়ে আলোচনা করেছেন। কিভাবে একটি কমন প্ল্যাটফর্ম থেকে কর্মসূচি দেওয়া যায়, তা নিয়ে কথা বলেছেন।’
বৈঠকে অংশ নেওয়ার ক্ষেত্রে তার দলের প্রধানের অনুমতি ছিল কিনা, জানতে চাইলে দলের এই কো-চেয়ারম্যান বলেন, ‘‘বদরুদ্দোজা চৌধুরী আমাকে আমন্ত্রণ জানানোর পরই আমি দলের চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি আমাকে বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি তোমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তুমি যাও।’’
বৈঠকে অংশ নেওয়ায় তার দল জাতীয় পার্টি থেকে কোনও চাপ আসবে কিনা— এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, ‘চাপ তো প্রতিদিনই আসে।’
উল্লেখ্য, বুধবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বারিধারায় বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় এক বৈঠকে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকের আমন্ত্রণ জানানো বদরুদ্দোজা চৌধুরী ছাড়াও বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সেক্রেটারি আব্দুল মালেক রতন প্রমুখ। বৈঠকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরও উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত সূত্র  নিশ্চিত করেছে, দীর্ঘ আড়াই ঘণ্টার এই বৈঠকে বিকল্প ধারা, জেএসডি, নাগরিক ঐক্য ও গণফোরাম— এই চারটি দল মিলে যৌথ আন্দোলন গড়ে তুলতে একটি লিয়াজো কমিটি গঠন করা হয়। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে এই কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু