,

নেইমারের উদ্দেশে মেসির আবেগঘন বিদায় বার্তা

news-image

স্পোর্টস ডেস্ক :চার বছর তারা একসঙ্গে খেলেছেন। শত শত মজার স্মৃতি রয়েছে তাদের। দল বদল শুরু হওয়ার আগেও হয়তো লিওনেল মেসি চিন্তা করেননি তার প্রিয় এই সতীর্থকে হারাতে যাচ্ছেন।

আজ বুধবার বার্সেলোনার অনুশীলন মাঠে এসে সবার সঙ্গে দেখা করে যান নেইমার। বিদায় বলে যান সবাইকে। অনুশীলন থেকে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে কিছু স্মরণীয় ছবি দিয়ে ভিডিও তৈরি করে শেয়ার করেছেন লিওনেল মেসি। তার সঙ্গে নেইমারের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘তোমার সঙ্গে এতগুলো বছর একসঙ্গে কাটানোটা আমার জন্য খুবই আনন্দদায়ক ছিল বন্ধু নেইমার জুনিয়র। জীবনের নতুন এই বাঁকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেখা হবে।’

নেইমার ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন। এরপর মেসি ও নেইমার একসঙ্গে শতাধিক ম্যাচ খেলেছেন। একসঙ্গে তারা সবকিছু জিতেছেন। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা দেল রে ও ফিফা ক্লাব বিশ্বকাপ।

কিন্তু বুধবার বার্সার অনুশীলন মাঠে এসে ৪০ মিনিট থাকেন নেইমার। এই সময়ের মধ্যে তিনি সবার কাছ থেকে বিদায় নেন। দল বদলের ইতিহাসে সর্বোচ্চ ১৯৮ মিলিয়ন পাউন্ডে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা।

এ জাতীয় আরও খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর