,

এবার জাবির হল থেকে গোখরোর বাচ্চা উদ্ধার

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল থেকে ২টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বন্যপ্রাণী গবেষক ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান সাপ ২ টি উদ্ধার করেন। জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে হলের বি ব্লকের আঙিনায় সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। পরে প্রাণিবিদ্যা বিভাগে খবর দিলে অধ্যাপক মো. কামরুল হাসান এসে সাপ ২ টি উদ্ধার করেন।

মো. কামরুল হাসান বলেন, আমি বিষয়টি জানার পর সাপ ধরার যন্ত্রের সাহায্যে সাপ ২টি উদ্ধার করি। ২টিই গোখরা সাপের বাচ্চা যাদের বয়স ১ সপ্তাহের বেশি হবে না। যেহেতু বাচ্চা পাওয়া গেছে তার মানে আশেপাশে কোথাও সাপের বাসা আছে। বৃষ্টি হওয়ার কারণে সাপের বাচ্চারা শুকনো জায়গার খোঁজে হলের রুমের দিকে উঠে আসে। এ বিষয়ে হলের শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। গত এক সপ্তাহে ওই হল থেকে ছোট বড় মিলিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ১৩টি সাপ মেরেছে শিক্ষার্থীরা।

হলের শিক্ষার্র্থীরা জানান, গত ২০ জুলাই এক সঙ্গে ৩টি সাপ মারার পর শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের সঙ্গে দেখা করে তাদের আতঙ্কের কথা জানান। একই সঙ্গে পর্যাপ্ত কার্বলিক এসিড ও হলের সিড়িতে লাইট লাগানো ও আশেপাশের এলাকা পরিষ্কারের কথা বলেন। এরপর কয়েকদিন সাপের উপদ্রব কমলেও গত বৃহস্পতিবার হলের বি ব্লক থেকে প্রায় ৬ ফুট লম্বা গোখরা সাপ মারা হয়। এরপর দিন দুপুরে বি ব্লক থেকে এবং রাতে এ ব্লক থেকে আরও ২ টি গোখরা সাপের বাচ্চা মারা হয়। সর্বশেষ জীবিত দুটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়।

তবে সাপে কাটা রোগীর জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ওষুধ বা বিষ নিস্ক্রিয়কারী অ্যান্টিসিরাম নেই বলে জানিয়েছেন সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. বীরেন্দ্র কুমার বিশ্বাস। এ বিষয়ে মীর মশাররফ হোসেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক শফি মোহাম্মদ তারেক বলেন, বর্ষাকালে সাপের উপদ্রব একটু বেশি থাকে। হলের চারপাশে কার্বলিক এসিড ছিটানো হয়েছে, পানি নিষ্কাশনের পাইপে জাল ব্যবহার করা হয়েছে এবং চারপাশের ঝোঁপ-ঝাড় কাটা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে