,

আনন্দবাজারে ‘সেরা বাঙালি’ মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।

এবার ‘আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’-এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার এক জমকালো অনুষ্ঠানে ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

আজ (শুক্রবার) বিকালে কলকাতা যাচ্ছেন মাশরাফি। পুরো পরিবার নিয়েই যাচ্ছেন তিনি। ঢাকায় তার ফেরার কথা ৩ আগস্ট।

এর আগে ২০০৭ সালে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর হাতে উঠেছিল এই খেতাব।

২০১২ সালে খেতাবটি জিতেছিলেন আরেক বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার পান। অন্যদের মধ্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও পুরস্কারটি হাতে তুলেছিলেন।

পাঁচ বছর পর আবারও কোনো বাংলাদেশি ক্রিকেটার এই খেতাব হাতে তোলার অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী