,

যেখানে কান্নার বদলে নেচে গেয়ে মৃতদের বিদায়!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মৃত্যু সব সময় শোকের। আর তাইতো প্রিয়জনের মৃত্যুতে শোকের সাগরে ভাসতে থাকে স্বজনরা। এ সময় কেউ কেউ অজ্ঞান বা বাকশক্তি হারিয়ে ফেলেন। মৃতদেহের শেষ বিদায়ের সময় এ কষ্ট যেন বেড়ে যায় আরও বহুগুণ।

কিন্তু ঘানায় ব্যাপারটা একটু আলাদা। সেখানে নতুন একটি ধারা চালু হয়েছে। নাচ গানের মাধ্যমে মৃতদেহের শেষ বিদায় জানান তারা। ফলে পুরো শেষকৃত্য অনুষ্ঠানেও ছড়িয়ে পড়ে অনেকটা স্ফূর্তির ছায়া।

টাকার বিনিময়ে একদল নৃত্যশিল্পী ভাড়া করেন পরিবারের সদস্যরা। তারা কফিন ঘাড়ে নিয়ে, ড্রাম বাজনার সঙ্গে নাচতে নাচতে কবরস্থানের দিকে এগোতে থাকেন। কালো স্যুট, কালো টুপি, জুতা আর সাদা শার্ট পরে ছয়জন একেকটি কফিন বহন করেন আর নাচতে থাকেন। দলের মেয়েদের পরনে থাকে সাদা পোশাক। পেছনে ঢোল তবলা নিয়ে থাকেন তাদের সহযোগীরা। তাদের সঙ্গে যোগ দেন পরিবারের সদস্যরাও। অনেক সময় শবযাত্রায় আগতরাও তাদের সঙ্গে অংশ নেন।

সদ্য মারা যাওয়া একজনের মেয়ে এলিজাবেথ আনান বলেন, যখন আপনার ভালোবাসার একজন মানুষকে তার শেষ ঠিকানায় নিয়ে যাওয়া হয়, তখন এই মানুষগুলো নাচগান করে। তাই আমি ঠিক করলাম, আমার মাকে তাহলে একটি ড্যান্সিং ট্রিপ বা নাচগানের মাধ্যমেই বিদায় জানানো যাক।

এই নৃত্য দলের উদ্যোক্তা বেনজামিন আইডো বলেন, ‘আমাদের কাছে যখন গ্রাহকরা আসেন, আমরা প্রথমে জিজ্ঞেস করি, আপনি কি কিছুটা আনুষ্ঠানিকতা চান, নাকি অনানুষ্ঠানিক ধাঁচের অনুষ্ঠান চান? সেই অনুযায়ী আমাদের দলের সদস্যরা আচরণ করে।’

তিনি জানান, নতুন ধরনের এই উদ্যোগের মাধ্যমে অন্তত এক হাজারের বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এর মাধ্যমে তিনি দেশের বেকারত্ব কমিয়ে আনতে চান। যদিও এজন্য দলের সদস্যদের পোশাক আশাকের পেছনে তাকে অনেক বিনিয়োগও করতে হয়েছে।

তিনি আরও জানান, প্রতিদিনই তারা এরকম অনেক অনুরোধ পাচ্ছেন। ঘানায় শেষকৃত্যের মতো অনুষ্ঠান সামাজিকভাবে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয়। আর এখন নতুন ধরনের এই শেষকৃত্য অনুষ্ঠানের প্রতি আগ্রহ বাড়ছে ঘানাবাসীর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে