,

নারায়ণগঞ্জ সাত খুন মামলার আপিলের রায় ১৩জুলাই ধার্য

news-image

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

বুধবার বিচারপতি ভবানী প্রসাদসিংহ ও বিচারপতি মোস্তফাজামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ দিন ধার্য করেন।

তথ্যটি যুগান্তরকে নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

তিনি বলেন, বুধবার মামলায় ৩৩ কার্যদিবসের শুনানি শেষে রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ২০১৪ সালের ২৭ এপ্রিল ফতুল্লার লামাপাড়া থেকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

নিহত নজরুলের স্ত্রী বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল মামলা করেন। একসঙ্গে দুই মামলার বিচার শেষে ১৬ জানুয়ারি রায় দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন।

সেনাবাহিনীর বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় রায়ে। বাকি ৯ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ