,

মাথার চুল ফেলে দিলে কী চুল ঘন হয়ে গজায়?

news-image

লাইফস্টাইল ডেস্ক :ছোট শিশুরা যখন মাথার চুল ফেলতে চায় না তখন বাবা-মা বলে যে, তোমার চুল এখন ফেলে দিয়ে ন্যাড়া হলে আরো ঘন হয়ে চুল গজাবে। চুল ফেলে দেয়ার কয়েকদিন পর মাথায় যখন নতুন চুল গজাতে শুরু করে তখন মনে হয় যেন সত্যিই আগের চেয়ে ঘন মনে হচ্ছে চুলগুলো! তাহলে কী চুল ফেলে দেয়ার জন্যই এমনটা হয়? চলুন তাহলে একজন ট্রাইকোলজিস্ট এর কাছ থেকেই সত্যিটা জেনে আসি।

আসলে চুলের বৃদ্ধির জন্য আপনি যদি চুল কামিয়ে ফেলেন তাহলে আপনার এই প্রচেষ্টা বিফলে যাবে। চুলের বৃদ্ধি নির্ণীত হয় জেনেটিকভাবে। তাই চুল ফেলে দেয়া চুল ঘন করতে বা চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে না।

চুল কামিয়ে ফেললে চুলের ফলিকলের ব্যাস বৃদ্ধি পায় না এবং আপনি যে চুলগুলো হারিয়েছেন তা পুনরায় ফিরে আসে না। হেয়ার ফলিকল ত্বকের গভীরে প্রোথিত থাকে। তাই চুল ফেলে দেয়া ফলিকলের উপর কোন প্রভাব ফেলে না।

মাথার চুল ফেলে দিলে আসলে কী হয়?
চুল ফেলে দেয়ার পর যখন নতুন চুল গজায় তখন তা ঘন হয়ে ওঠে বলে মনে হওয়া একটা ভ্রম। নতুন চুল গজানোর সময় মাথার ছোট ছোট চুলগুলোকে অনেকবেশি দেখা যায় কারণ চুলের আগা তখন ভোঁতা থাকে। ফলে তখন চুলকে ঘন মনে হয় কিন্তু আসলে ঘন হয়না। এছাড়া নতুন চুল স্বাস্থ্যবান থাকে এবং কোন রাসায়নিক ট্রিটমেন্ট বা দৈনন্দিন জীবনের ধকলের সংস্পর্শে আসেনি বলে চুলের ক্ষতি হয় না। একারণেই নতুন চুল গজানোর সময় চুলকে ঘন মনে হয়।

যদিও নিয়মিত চুলের আগা কাটলে চুল পুনরুজ্জীবিত হয়, কারণ এতে চুল স্বাস্থ্যবান দেখায়। যদি আপনার মাথায় খুশকি থাকে তাহলে চুল ফেলে দিলে মাথার তালু পরিষ্কার হতে সাহায্য করবে।

পরিশেষে বলা যায় যে, যদি আপানার চুলের বৃদ্ধি ঠিকভাবে না হয় তাহলে একজন ডারমাটোলজিস্ট বা একজন ডায়েটেশিয়ান এর পরামর্শ নিতে পারেন। চুলের সমস্যা মারাত্মক কোন স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ