,

সিরিয়াল কিসার তকমায় লাভবান হয়েছি : হাশমি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ইমরান হাশমি। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই তার নামের সঙ্গে যুক্ত হয় ‘সিরিয়াল কিসার’ তকমা। তবে বিষয়টি নিয়ে লজ্জা পান না এ অভিনেতা। বরং এতে তিনি লাভবান হয়েছেন বলেই জানিয়েছেন।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি সিনেমায় আমাকে চুম্বন দৃশ্যে দেখানো হয় এবং এগুলো ভালো ব্যবসা করেছিল। তাই স্বাভাবিকভাবে তকমাটা (সিরিয়াল কিসার) আমার একটি অংশ হয়ে যায়। মানুষ আপনার নামের সঙ্গে তকমা লাগাতে চাইলে তা প্রতিরোধ করতে পারবেন না। সত্যি বলতে, এ থেকে আমি পালাতে চাইনি। আমি এ থেকে অনেক লাভবান হয়েছি।’

তবে ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করে ইমরান হাশমি এখন মনে করছেন এই তকমা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। কারণ এটি তাকে অভিনয়শিল্পী হিসেবে পরিচিতি পেতে বাধা প্রদান করতে পারে।

তিনি বলেন, ‘যখন আপনি একজন অভিনয়শিল্পী হিসেবে প্রকাশ পেতে চান এবং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান তখন এ ধরনের তকমা আপনাকে বাধা প্রদান করবে। মানুষ আপনাকে ওই ধরনের চরিত্রেই দেখতে চাইবে। কিন্তু প্রত্যেক অভিনয়শিল্পীর একটি নির্দিষ্ট সময় থাকে। মনে করি আমি এখন ওই সময়ে রয়েছি। এখন নতুন ধরনের চরিত্রে অভিনয় করা প্রয়োজন।’

ইমরান হাশমি অভিনীত পরবর্তী সিনেমা বাদশাহো। হাশমি ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অজয় দেবগন, ইলিয়েনা ডিক্রুজ, এশা গুপ্তা, সঞ্জয় মিশ্রা প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ