,

শাকিবের ছেলের সঙ্গে ফেরদৌস-পূর্ণিমার সেলফি

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম এখন ফেরদৌস আর পূর্ণিমার কোলে। রোববার (২৩ জুলাই) সকালে এই ছবিটি দিয়ে অপু বিশ্বাস ফেইসবুকে লিখেছেন, ‘সবার আদরে বড় হচ্ছে প্রিন্স’।

এখন তারা সবাই ব্যস্ত মহড়া নিয়ে। আগামীকাল ২৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া হবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অপু বিশ্বাস বলেন, ‘তিন মিনিট করে তিনটি গানের সঙ্গে পারফর্ম করব আমি ও ফেরদৌস।’ সেই মহড়ার ফাঁকেই আব্রামের সঙ্গে সেলফি তুলেছেন তারা। এখন চলছে চূড়ান্ত মহড়া।

জানা গেছে, এবার পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। চলচ্চিত্রের বিভিন্ন গানের সঙ্গে নাচে অংশ নেবেন রিয়াজ, পপি, ফেরদৌস, অপু বিশ্বাস, জায়েদ খান, আইরিন, সাইমন ও নিপুণ। অন্যরকম পরিবেশনা নিয়ে হাজির হবেন মিশা সওদাগর ও বাপ্পি।

এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সমন্বয় করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চিত্রপরিচালক কবিরুল ইসলাম রানা, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুম বাবুল। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত