,

বিশেষ সম্মাননা পেতে চলেছেন ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিন কাজ থেকে দূরে থাকলেও ফের বড়পর্দায় ফিরেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পর আপাতত ‘ফান্নে খাঁ’ ছবি নিয়ে ব্যস্ত অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন ঐশ্বর্য।

কান চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকবছর তিনিই ছিলেন ভারতের একমাত্র মুখ। আন্তর্জাতিক অভিনেত্রী হিসাবে সিনেমায় অবদানের জন্য এবার তাকে সম্মানিত করতে চলেছে দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন।

প্রত্যেকবারের মতো এ বছরও অনেক তারকা উপস্থিত থাকতে চলেছেন এই ফিল্ম ফেস্টিভ্যালে। ছবি দেখানোর পাশাপাশি ভারতের স্বাধীনতার ৭০ বছরও সেলিব্রেট করা হবে মেলবোর্নে। আর সেই উপলক্ষেই মেলবোর্নে জাতীয় পতাকা উত্তোলন করবেন ঐশ্বরিয়া। এই প্রথম কোন ভারতীয় নারী স্বাধীনতা দিবসে অস্ট্রেলিয়ার মাটিতে পভারতের তাকা উত্তোলন করবেন।

বর্তমানে হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ইরফান খানের মতো তারকারা। কিন্তু এদের সবার অনেক আগেই হলিউডে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গ্লোবাল ছবিতে তার অবদানের জন্যই তাকে সম্মাননা জানাবে দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন। অস্ট্রেলিয়ায় অভিনেত্রীর ফ্যান ফলোয়ারও বেশ ভাল। তাই তাকেই এবছর বিশেষ অতিথি হিসাবে বেছে নিয়েছে এই চলচ্চিত্র উৎসবের কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত