,

এএসপি মিজানকে হত্যা করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা : ডিএমপি

news-image

নিজস্ব প্রতিবেদক : হাইওয়ে পুলিশের সহকারী কমিশনার (এএসপি) মিজানুর রহমান তালুকদারকে যাত্রীবেশী চার ছিনতাইকারী মিলে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শাহ আলম (৬২) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতারের পর এই তথ্য সামনে আসে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ প্রধান মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

রবিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এই প্রেস ব্রিফিং হয়। শাহ আলমকে গাজীপুরের টঙ্গি থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষ করে পাওয়া তথ্যই সাংবাদিকদের জানায় পুলিশ। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন ও ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ২১ জুন রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে। ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে