সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া আসবে ধরে নিয়েই বিসিবির প্রস্তুতি

news-image

স্পোর্টস ডেস্ক :দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল মঙ্গলবার বাংলাদেশ সফরে আসবে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠনের (এসিএ) প্রতিনিধিরা বাংলাদেশে সুযোগ-সুবিধা দেখবেন।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছিল, সফর বাতিল হতে পারে এমন একটি বার্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

কিন্তু কাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানালেন, ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিবিকে কোনো নেতিবাচক কথা বলেনি। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বাতিল হওয়ার মতো কোনো কথা আমাদের হয়নি। তবে আজ (কাল) তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ২৫ জুলাই তাদের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশ সফরে আসবে।’

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখে গেছে। ইংল্যান্ড সিরিজের সময় তারা ঢাকায় ছিলেন। এখন যারা বাংলাদেশ সফরে আসবেন তারা শুধু সুযোগ-সুবিধাবিষয়ক ব্যাপারগুলো দেখবেন। তাদের কোনো পরামর্শ থাকলে সেটা বলবেন।’

ক্রিকেট অস্ট্রেলিয়া কোনো নেতিবাচক কথা বলুক আর নাই বলুক, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নির্ভর করছে দেশটির বোর্ডের সঙ্গে তাদের ক্রিকেটারদের ঝামেলা মেটার ওপর। তবে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের জন্য সব ধরনের প্রস্ততি নিচ্ছে। এ সম্পর্কে প্রধান নির্বাহী বলেন, ‘বিসিবি অস্ট্রেলিয়াকে আতিথ্য দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেভাবেই আমরা কাজ করছি। ক্রিকেট অস্ট্রেলিয়াও নিশ্চয় সেভাবেই এগোচ্ছে। তারা এখন যা নিয়ে ব্যস্ত আছে, এটা তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে কোনো কথা বলা উচিত হবে না।’

পাকিস্তান বাংলাদেশ সফরে আসছে না আবার অস্ট্রেলিয়ার সফরটাও যদি বাতিল হয়ে যায়, তাহলে বাংলাদেশ কী অন্য কারও সঙ্গে খেলার চিন্তা করবে? নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবাই ব্যস্ত।

এ সময়ে কারা ব্যস্ত আছে, এফটিপি দেখলেই বোঝা যাবে। এ মুহূর্তে এ বিষয়ে (অস্ট্রেলিয়া না এলে) আমাদের আর কোনো মন্তব্য নেই। অন্য কোনো চিন্তা করছি না। আমরা অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা করছি।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা