,

নেইমারের নতুন ট্যাটু নিয়ে ফের তোলপাড়

news-image

স্পোর্টস ডেস্ক : অনুশীলনের ফাঁকে মাঠে শুয়ে আছেন। মুখে হাত দিয়ে কী যেন ভাবছেন গভীর মনোযোগ দিয়ে! আসলেই যে কিছু একটা চিন্তা করছেন, সেটা আরো স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন একটা ইমোজি দিয়ে। কী এত ভাবছেন নেইমার? বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমানোর কথা? ইন্সটাগ্রামে নেইমারের নতুন এই ট্যাটু দেখার পর এমন গুঞ্জনেই মুখর হয়েছে ফুটবল বিশ্ব।

এবারের মৌসুমের শুরু থেকেই শোনা যাচ্ছে যে, বার্সেলোনা ছেড়ে নাকি ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমাবেন নেইমার। তাঁকে পাওয়ার জন্য রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি পিএসজি। বার্সেলোনার ঘনিষ্ঠ সতীর্থদেরও নাকি নতুন ঠিকানায় যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন নেইমার। কিন্তু বার্সেলোনার পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে, নতুন কোথাও যাচ্ছেন না নেইমার।

এরই মধ্যে ইন্সটাগ্রামে নেইমারের নতুন ছবিটি এসেছে আলোচনার কেন্দ্রে। ছবিটি পোস্ট করার ১২ ঘণ্টার মধ্যে সেটিতে এসেছে ১.৫ মিলিয়ন লাইক। পিএসজির তিন খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া, কেভিন ট্রাপ ও মার্কো ভেরাত্তিও লাইক দিয়েছেন নেইমারের ছবিতে। পিএসজির জার্সি গায়ে তৈরি করা একটি ছবিতেও লাইক দিয়েছিলেন নেইমারের ব্রাজিল সতীর্থ ও পিএসজির অধিনায়ক থিয়াগো সিলভা।

২০০৩ সালে নেইমার ইউরোপিয়ান ফুটবল ক্যারিয়ার শুরু করেছেন বার্সেলোনা দিয়ে। তারপর থেকে বার্সার জার্সি গায়ে চারটি মৌসুম খেলেছেন ব্রাজিলিয়ান এই তারকা। জিতেছেন দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি কোপা দেল রে শিরোপা।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী