,

চিকুনগুনিয়া : ফোন দিলেই ডিএসসিসির ডাক্তার পৌঁছে যাবেন বাড়িতে

news-image

চিকুনগুনিয়া রোগে আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ফোন করলেই বিশেষজ্ঞ ঢাকার বাড়ি পৌঁছে যাবেন। পাশাপাশি পাওয়া যাবে ফ্রি ওষুধও। এজন্য একটি কল সেন্টার চালু করেছে সংস্থাটি। বৃহস্পতিবার নগর ভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মেয়রের বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই ডিএসসিসির আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন কেন্দ্র এবং করপোরেশনের নিজস্ব ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা দেওয়া হবে। সেবা পেতে আক্রান্তদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করতে হবে। ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে ডিএসসিসির সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে কর্তব্যরত চিকিৎসক সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘শিগগিরই চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে। এ জন্য আমরা  অনেক উদ্যোগ নিয়েছি। এরমধ্যে রয়েছে জনসচেতনমূলক র‌্যালি, মসজিদগুলোয় বয়ান, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেক্ট্রনিক চ্যানেলে টিভিসি সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা।’

বৃহস্পতিবার থেকে ৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অধীনে একযোগে চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফোন কল পেলেই বাড়ি-বাড়ি গিয়ে সেবা ও ওষুধ পৌঁছে দেবে বলেও জানানো হয় ড্সিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে