,

সামারাবিরা অধ্যায়ের অবসান

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পান থিলান সামারাবিরা। প্রায় এক বছর বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার পর তার অধ্যায়ের অবসান হল। ব্যাটিং পরামর্শক হিসেবে তাকে আর রাখা হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।

এ বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, সামারাবিরাকে আমরা আর রাখছি না। তার সম্পর্কে খেলোয়াড়দের কাছ থেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য পেয়েছি। সব মিলিয়ে তাকে আর রাখা হচ্ছে না। শিগগিরই নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া হবে।’

গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মার্ক ডোরিয়ান ও’নীল। তিনি নিউজিল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও মিডলসেক্সের হয়ে কাজ করেছেন। চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিতে পারেন তিনি।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী