,

গেইলের সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের ‘ফেরিওয়ালা’ খ্যাত ক্রিস গেইলের চ্যালেঞ্জ গ্রহণ করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সাবেক এই পর্নো তারকা জানিয়ে দিলেন, তিনি গেইলের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত আছেন।

কী সেই গেইলের চ্যালেঞ্জ? কিছু দিন আগে ক্রিস গেইল সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তাঁর নাচের ভিডিও। সঙ্গে নারীদের চ্যালেঞ্জ জানিয়ে ক্যারিবিয়ান তারকা বলেছিলেন, তাঁর মতো নাচতে পারলে সেরা পাঁচটি ভিডিও তিনি তাঁর প্রোফাইলে শেয়ার করবেন। তারপর সেখান থেকে ভিউয়াররা বেছে নেবেন সেরা ডান্সার।

গেইলের সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন খোদ সানি। আসলে গেইল যে গানের সঙ্গে নেচেছিলেন তা তো তাঁর খুব চেনা। ‘রইস’-এর ‘লায়লা ম্যায় লায়লা’ নিশ্চয়ই মনে আছে সবার। পুরনো ‘কুরবানি’ ছবিতে জিনাত আমনের নাচও তুমুল জনপ্রিয় হয়েছিল। কিন্তু এই রিমিক্স ‘লায়লা’ হিসেবে সানিও কম জনপ্রিয়তা কুড়াননি। সেই গানেই মজেছেন গেইলও। অনেকটা সানির কায়দাতেই কোমর দুলিয়ে নেচেছেন তিনি। আর তার পরই সেই নাচের ভিডিও পোস্ট করে ছুড়ে দিলেন চ্যালেঞ্জ সাবেক এই পর্নোস্টার।

গত ১৮ জুলাই সানি টুইট করে জানান, তিনিও এই ডান্স চ্যালেঞ্জে অংশ নিতে চান। সঙ্গে পাঠিয়ে দেন হাসিমুখি ইমেজ। পরদিন গতকাল সানির সেই টুইটের জবাব দেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। জানিয়েছেন, আমি এইমাত্র দেখলাম। তুমি মুভগুলো একদম ঠিক ধরেছ।
উত্তরে সানির জবাব, ধন্যবাদ। তুমিও খুব একটা মন্দ নয়!

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস